ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর পৌর এবং উপজেলা কমিটির ডাকে দুপুরের দিকে ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমিটির আমির অধ্যাপক আনিসুর রহমান। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, পৌর কমিটির আমির মাওলানা সিরাজুল সালেহীন, সদর ৩ আসনে মনোনিত এমপি প্রার্থী এ্যাডভোকেট মাঈনুল আলম, শিবিরের শহর কমিটির সাধারন সম্পাদক মাসুদ রেজা। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কর্ম পরিষদ সদস্য তৈয়ব আলী মাষ্টার ও সদরের আমির মেহেরাব আলীসহ অন্যান্যরা।
জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের এবং শিক্ষার্থী গণ হত্যাকারি হাসিনার ফাঁসিসহ অন্যান্য দাবিতে শ্লোগান দেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইনস্টিটিউট চত্তরে ফিরে কর্মসূচির সমাপ্তি টানা হয়।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)