• সমগ্র বাংলা

জামালপুরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোর সকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ইসলামপুর থানা পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, মোস্তাফিজুর রহমান কমল ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী ও প্রভাবশালী নেতা এবং সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে রয়েছে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাকে আটক বিস্ফোরক আইনের মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo