• সমগ্র বাংলা

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীরপ্রতীকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে বিমানের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে এসেছিলেন।
‎
‎সকালে নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার আগে এক সেনাসদস্য তাকে ডাকতে গেলে রুম থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁরা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন।
‎
‎বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মো. আলমগীর বলেন, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীরপ্রতীক চট্টগ্রাম ক্লাবে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রামে এসেছিলেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীরপ্রতীক ২০০০ থেকে জুন ২০০২ সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo