প্রতীকী ছবি
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে কমিউটার ট্রেনে কাটা পড়ে মো. কালু মিয়া (৩০) নামে এক মানসিক শ্রবন প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলার শাহজাতপুর বরকতের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালু মিয়া উপজেলার দিঘলবাড়ি গ্রামের মৃত আসাদুলের ছেলে। নিহত কালু মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কানে খুব কম শুনতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি শাহজাতপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে কালু মিয়া রেললাইনের ওপর চলে আসেন। এসময় ট্রেন হর্ন দিলেও শ্রবন প্রতিবন্ধী সে শুনতে পায়নি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে অবহিত করে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করবে বলেও জানান তিনি।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)