• সমগ্র বাংলা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে গোনা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩নং গোনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: এছাহক আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: এছাহক আলীর ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা আগামীর বাংলাদেশের দেশনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে ভালোবাসার মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থনা করার আহ্বান জানান। আগামীতে যেন আ’লীগ নামক ফ্যাসিস দলের কেউ এই বাংলার মাটিতে কোন প্রকারের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য বিএনপির প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।  
 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo