• সমগ্র বাংলা

মাগুরায় "রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫" উদযাপন: আলোচনা সভা ও সম্মাননা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগুরায় উদযাপিত হলো “রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫”। এ উপলক্ষে আজ শনিবার (০২ আগস্ট) সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মাগুরার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি মাগুরার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মিঠুন সরদার এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের জন্য অমূল্য বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অগ্রগতিতে মুখ্য ভূমিকা রাখছেন। সরকার এই অবদানের স্বীকৃতি দিতে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাগুরায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল প্রবাসী যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগ্রহী তরুণদের জন্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন মাগুরা। আয়োজন করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, মাগুরা।

এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকলে এ ধরনের আয়োজনকে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

২

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

৪

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

  • company_logo