• সমগ্র বাংলা

লালমনিরহাট সীমান্তে ভারতীয় ড্রোন, উদ্বিগ্ন এলাকাবাসী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত দিয়ে ভারতীয় ড্রোনের বাংলাদেশে অনুপ্রবেশ কে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার বিকেলে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ড্রোন প্রবেশের বিষয়টি নিশ্চিত করে বলেন এ সম্পর্কে স্থানীয় জনগণের মাধ্যমে অবগত হয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে বিষয়টি বিজিবিও জানে।
অভিযোগ রয়েছে, সীমান্তের ৮২৯ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ফুলকাডাবরি বিএসএফ ক্যাম্প থেকে ড্রোনটি একাধিকবার বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে। স্থানীয়রা জানায় ,বৃহস্পতিবার সকালে হঠাৎ ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং কিছু সময় পর আবার তা ফিরে যায়। এভাবে একাধিক বার ড্রোনটি প্রবেশ ও প্রস্থান করলেও বিজিবির পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ড্রোনটি ছবি ও ভিডিও ধারণ করে চলে গেলেও বিজিবি নীরব ভূমিকায় রয়েছে বলে দাবি স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে স্থানীযরা লেখেন, গত ১০ দিনে একাধিকবার বিএসএফ ড্রোন পাঠিয়েছে কিন্তু বিজিবি প্রতিবাদ করেনি।
সীমান্ত এলাকার এক নাগরিক বলেন, প্রতিদিন আমরা ড্রোন আসা যাওয়ার আতঙ্কে থাকি। তাছাড়াও সন্ধ্যা হলে সীমান্তে অতি উজ্জ্বল হ্যালোজেন লাইট জ্বালিয়ে ফসলের ক্ষতি করছে ভারত।
সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমাদেরকেই প্রতিরোধ করতে হবে অভিমত ব্যক্ত করেন স্থানীয়রা। এ ব্যাপারে দায়িত্বগত বিজিবিকে ফোনে পাওয়া যায়নি তাই কথা বলা সম্ভব হয়নি।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক; ডিলা...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে পাচারে...

image

রুপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার ...

image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

৪

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

  • company_logo