• সমগ্র বাংলা

রংপুরে ছাত্র আন্দোলনের মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরোঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
‎
‎শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, ছাত্রদের নেতৃত্বে ঘটে যাওয়া গণভ্যুত্থান-পরবর্তী বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় ফুলুকে গ্রেফতার করা হয়।
‎
‎ওসি আতাউর রহমান আরও বলেন, “ছাত্রদের অংশগ্রহণে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামি ছিলেন তিনি। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।মামলাটি কোতোয়ালি থানায় রুজু রয়েছে এবং বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
‎
‎গ্রেফতারকৃত ফজলে এলাহী ফুলু রংপুর নগরীর পীরজাবাদ যুগীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মোফাজ্জল হোসেনের পুত্র এবং রংপুর মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে তিনি রসিকের নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন।
‎
‎জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলুর বিরুদ্ধে সহিংসতা, উসকানি ও অরাজকতা সৃষ্টির অভিযোগে মামলা হয়।এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
‎
‎এই মামলার অন্যান্য আসামিদের অবস্থান শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo