• সমগ্র বাংলা

চাটমোহরে মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে পাঁচ লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ চলনবিল অঞ্চলে বর্ষার পানি আসার সাথে সাথে একশ্রেণীর অসাধু মৎস্য শিকারি ছোট বড় দেশীয় প্রজাতির পোনা ও মাছ স্বীকার করতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে। অসাধু মাছ ব্যবসায়ীরা মাছ শিকারীদের দাদনে সকল জাল কিনে দিয়ে সারা বছর মুনাফা ভোগ করো। অপরদিকে এই অবৈধ জালের কারণে চলনবিল অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ সহ জলজ প্রাণী পড়েছে হুমকির মুখে। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ জেলে ও মৎস্যজীবী পরিবার। একই সাথে চলনবিল হারাচ্ছে তার চিরচারিত ঐতিহ্য। 

এবছর চলনবিল অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বর্ষার শুরু থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রায় প্রতিটি অভিযানেই লাখ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। একই সাথে এ সকল জালে আটক হওয়া ছোট দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী অবমুক্ত করা হচ্ছে বিলগুলোতে।

সেই ধারাবাহিকতায় (৩১শে জুলাই) বৃহস্পতিবার চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলা আড়াইটা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত হান্ডিয়াল ইউনিয়নের ভাংগা ব্রীজ সংলগ্ন নলুয়া বিল, নলডাংগা বিল, নবীন ও চর নবীন বিল, ছাইকোলা ইউনিয়নের জিয়ালগাড়ী জোলা বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,  উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সুদেব কুমার সিংহ সহ মৎস্য  কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমান আদালত এসময় প্রায় ১৩০ পিস চায়না দুয়ারী জাল (আনুমানিক বাজার মূল্য ৪০০০×১৩০= ৫ লক্ষ টাকা)  জনসম্মুখে পুড়িয়ে ধবংস করে।

এদিকে নিয়মিত এই অভিযান পরিচালনায় সাধুবাদ জানিয়েছে চাটমোহরের সুধীজনসহ পরিবেশ প্রেমীরা। একই সাথে চায়না দুয়ারী জাল উৎপাদন ও বিপণন বন্ধেরও জোর দাবি জানান সাধারণ মানুষ।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo