• সমগ্র বাংলা

জামালপুরে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৪ এবং জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ৩০ জন চালকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর-মধুপুর হাইওয়ের পুরাতন বাইপাস মোড়ে এ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযানে যানবাহনের কাগজপত্র, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স,যানবাহনের ফিটনেস, রুট পারমিট এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের বিষয়গুলো যাচাই করা হয়। এসব ক্ষেত্রে আইন লঙ্ঘনের দায়ে ৩০ জন চালকে জরিমানা করা হয়। ৩০ জনকের কাছে থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম। তাঁকে সহায়তা করেন ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।'

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo