• সমগ্র বাংলা

ঢাকা-৮ আসনের ইয়ুথ এমপি নির্বাচিত হলেন ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ যুব ছায়া সংসদ ২০২৫-এ ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শান্তিবাগ) থেকে ইয়ুথ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো: আবু জুবায়ের।

ছাত্রজীবন থেকেই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন জুবায়ের। তিনি বর্তমানে মনারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে (এলএল.বি) পড়াশোনা করছেন। পড়ালেখার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম, মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি, নেতৃত্বমূলক কর্মসূচি এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তরুণদের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি তিনি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন। এছাড়াও গতবছর  বছর তিনি এশিয়া প্যাসিফিক ডিপ্লোম্যাসি ফোরামে “ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪”-এর জন্য মনোনীত হন। 

জুবায়ের বলেন, “আমি বিশ্বাস করি, তরুণরা দেশের সবচেয়ে বড় শক্তি। এই প্ল্যাটফর্ম আমাকে তরুণদের চাওয়া-পাওয়ার কথা সংসদীয় কাঠামোর মতো একটি মঞ্চে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আমি চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে।”

বর্তমানে তিনি দেশের বিভিন্ন সামাজিক, নেতৃত্ব বিকাশ ও মানবিক কার্যক্রমে যুক্ত আছেন এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও অধিকার আদায়ের বিষয়ে কাজ করে যাচ্ছেন। তার স্বপ্ন, "একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সচেতন বাংলাদেশ গঠন, যেখানে তরুণরা হবে নেতৃত্বের অগ্রসেনা।"

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo