• সমগ্র বাংলা

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চর দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করে ঘরে তুলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা।  নদীর চর জবরদখল হলেও অদৃশ্য কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন চর রক্ষায় দৃশ্যমান কোন ভূমিকা রাখছে না। তবে ভিন্ন সুর জবরদখলকারী ব্যক্তির মুখে  তিনি বলেছেন এখানে মসজিদ নির্মাণ হচ্ছে। এভাবে অবৈধ ভাবে  নদীর চর জবরদখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করায় উদ্বিগ্ন নদী ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজারের পাশে দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশেই বহুবছর আগে নদীর বিশাল একটি অংশে চর জেগেছে। সরেজমিনে দেখাযায় গোসিঙ্গা খেয়াঘাট সংলগ্ন নদীর জায়গায় জায়গায় পাশাপাশি কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। বর্তমান দুটি স্থাপনার নির্মাণ কাজ চলমান। পাশেই রয়েছে ইটাবালি। কাঠ-বাঁশ। কাজ করছে কয়েকজন কাঠমিস্ত্রী। আর এসব স্থাপনা গড়ে উঠছে  স্থানীয় খেয়াঘাটের ইজারাদার আক্তার হোসেন খানের নেতৃত্বে। নদীর চরে গড়ে তুলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা।

স্থানীয় বাসিন্দারা জানান , নদীর চরে মসজিদ হবে শুনলাম। এটার নাম দিলে তো আর কোন সমস্যা নেই। আসলে এখানে মসজিদ কেন। দুদিন পর তো পানিতে তলিয়ে যাবে। প্রায় প্রতিবছরই এই অংশ  পানিতে তলিয়ে যায়। পাশেই তো বাজারে কয়েকটি মসজিদ রয়েছে। তাহলে এখানে কেন? 

স্থানীয় বাসিন্দারা আরো জানান, নদীর চর তো বহুদিনের। হঠাৎ করে দোকানপাট হচ্ছে। খেয়াঘাট সংলগ্ন জায়গায় কয়েকটি ঘর হয়েছে। এগুলো তো ক্ষমতা না থাকলে করা যায় না। পাশেই ভূমি অফিস কই ওঁরা তো একদিনও জিজ্ঞেস করলো না? নদীর চরে কি করে এগুলো হচ্ছে। মসজিদ এখানে কেন? বাজারে কয়েকটি মসজিদ রয়েছে। আসলে এটা জবরদখল। মসজিদের নামে মুলত চর দখল হচ্ছে। 

অভিযুক্ত আকতার হোসেন খান বলেন, নদীর চরে নতুন করে মসজিদ নির্মাণ করা হচ্ছে। নদীর চরে মসজিদ কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিষয়টি জানেন। তাদেরকে জানিয়ে মাটি ভরাট করে নির্মাণ কাজ চালানো হচ্ছে। বাকি দোকানপাট কি করে গড়ে তুলা হয়েছে? এমন প্রশ্নের জবাব তিনি কোন উত্তর দিতে রাজি হননি।

শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী বলেন, প্রথমে ইউনিয়ন পরিষদ রাস্তা করলো। আমরা বাধা দিলাম। প্রশাসন ব্যবস্থা নিয়ে রাস্তা বন্ধ করলো না। এখন সেই রাস্তা দিয়ে গিয়ে দখল করে স্থাপনা বানাবে! এরকম হলে হতাশা ছাড়া আর কিইবা থাকে! আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আবারও প্রশাসনকে বলছি আপনারা এগুলো বন্ধে ব্যবস্থা নিন। নদীর পাড়ে কোনো স্থাপনা দেখতে চাইনা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

গোসিঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, নদীর চর জবরদখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে বিষয়টি জানানোর পরপরই আমি তদন্তে যাচ্ছি। আপনাকে জানিয়ে স্থাপনা নির্মাণ হচ্ছে এমন প্রশ্নের জবাব তিনি বলেন আমাকে কেউ অবহিত করেনি। এটি মিথ্যা অভিযোগ। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন বিষয়টি আপনাদের মাধ্যমে জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক; ডিলা...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে পাচারে...

image

রুপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার ...

image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

৪

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

  • company_logo