• সমগ্র বাংলা

ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি উৎপাদনের জায়গা ভাবতো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ পতিত আওয়ামী লীগ সরকার মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে কখনোই অগ্রাধিকার দেয়নি। বরং এসব প্রতিষ্ঠানকে তারা জঙ্গি উৎপাদনের স্থান মনে করতো বলেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (৩০ জুলাই) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসায় “জুলাই-আগস্টের শহীদদের স্মরণে” আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৯৮৫ সালে নির্মিত একটি মাদ্রাসা আজও জরাজীর্ণ শ্রেণিকক্ষে পাঠদান করছে। কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ালেখা করছে। এটি অত্যন্ত দুঃখজনক। হাজার হাজার কোটি টাকা লোপাট করছে আওয়ামী লীগ সরকার, অথচ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিকে কোনো দৃষ্টি দেয়নি।”

পরিবেশ ধ্বংস প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সরকার নির্বিচারে বনাঞ্চল কেটেছে, যার ফলে পরিবেশ আজ হুমকির মুখে। পরিবেশ রক্ষা এবং শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলে উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল, বিএনপি নেতা মো. রাশেদ মণ্ডল, কাওরাইদ কালিনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম ও ঝালপাঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo