• সমগ্র বাংলা

ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী আঞ্জুুুমান আরা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে আঞ্জুমান আরা বেগম (৫৫) নামে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টা দিকে নগরকান্দা পৌরসভার  সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।

আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও  ফরিদপুর জেলা মহিলা লীগের সহসভাপতি। তিনি  নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।  আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান, ঢাকার ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জমান আরাকে আটক করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাঁকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। এখন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোন মামলা হবে কিনা এটা ডিএমপির ডিবি বলতে পারবে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo