• সমগ্র বাংলা

লালমনিরহাটে বৃক্ষ মেলার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলায় জেলা ও উপজেলার বিভিন্ন নার্সারী থেকে সহস্র প্রকারের চারা গাছের বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে এই মেলার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। 

জেলা বনবিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় জেলার বিভিন্ন নার্সারির উদ্যোগে ফলজ,বনজ,ভেষজ,ঔষধি এবং সৌখিন গাছের চারা বিক্রি করা হচ্ছে।

মেলায় বিভিন্ন প্রজাতির গাছ অত্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজেই গাছ সংগ্রহ করতে পারে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে।

মেলায় অংশ নেওয়া জেলা সদরের হাঁড়িভাঙ্গা এলাকার রাণীমহল বনসাই বাড়ী নার্সারির স্বত্বাধিকারী আউয়াল জানান,তার স্টলে নানান ধরনের বনসাই সহ বিভিন্ন গাছের চারা প্রদর্শন করা হচ্ছে,যা আগ্রহীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোঃ মিজানুর রহমান জানান, সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলায় দেশীয় ও বিদেশিও প্রজাতির নানা ধরনের ফলদ, বনজ সহ বিভিন্ন প্রজাতির বনসাই গাছের সমারোহ ঘটেছে। এগুলো  সুলভ মূল্যে ক্রেতাদের দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক জানান, এ ধরনের মেলার মাধ্যমে গাছ লাগানোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ আমাদের জীবন পরিবেশ সকল কিছুর জন্য খুবই উপকারী বন্ধু, গাছ লাগাই পরিবেশে বাচাঁই। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শাইখুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস ও জেলা বন কর্মকর্তা আনিছুর রহমান সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo