• সমগ্র বাংলা

উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিএনপি'র আহবায়ক গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন। সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়।
গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া, ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অএ এলাকার সাধারণ জনগণ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে মুকুল বলেন বানিয়া পাড়া,ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী।আমাদের অএ এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি।কিন্তু বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।
সৈয়দ আলী বলেন, আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির এসব শান্ত এলাকাকে অশান্ত করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে উওোজনা পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দায়ভার রাজাকে বহন করতে হবে।
এসময় যুবক প্রজন্ম বলেন যতক্ষণ পর্যন্ত এই গোলাম রসুল রাজা এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে।
এছাড়া তিনি আরো বলেন গোলাম রসুল রাজা আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন।এখন আমরা শিশু কিশোরদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়ন মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করে এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি। পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের ক্ষমা চেয়েছি।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক; ডিলা...

১

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে পাচারে...

image

রুপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার ...

image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

৪

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

  • company_logo