• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, আহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২২), এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী যাত্রী হাওয়া বেগম (৪৫)।  স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করে ।


পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটো ও ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo