• সমগ্র বাংলা

মহেশপুরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বনের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এই সোনারবার উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পোটলাগুলো খুলে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাবে, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক জানান, “উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রকে চিহ্নিত করার জন্য অভিযান চলছে বলে জানান তিনি। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo