• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, জামায়াতের একক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার ৫টি আসনের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ আসন পাবনা-৩।

চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনের সম্ভাব্য প্রার্থীরা মাঠে সরব হয়ে উঠেছেন। প্রতিদিনই চলছে গণসংযোগ, উঠান বৈঠক, সভা, মোটরসাইকেল শোভাযাত্রা, মতবিনিময় সভা, পথসভা। বাড়ছে ব্যানার আর ফেস্টুনের সংখ্যাও। এ আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকলেও জামায়াতের প্রার্থী একজন। বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর মধ্যে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন মাঠ চষে বেড়াচ্ছেন। মাঝে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ও ঢাকা দক্ষিনের বিএনপির সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা মাঠে থাকলেও বর্তমানে তারা কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের পাশে মাঠে নেমেছেন। কারণ পাবনা-৩ আসনে হাসান জাফির তুহিনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। যদিও অন্য সম্ভাব্য প্রার্থীরা তা মানছেন না। তারা বলছেন, মনোনয়ন দেওয়ার বিষয়টি সঠিক নয়। এ আসনে জামায়াতের একক মনোনয়ন পাচ্ছেন অধ্যাপক আলী আজগর। ইতোমধ্যে তাকে প্রার্থী হিসেবে ঘোষনাও করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস তাদের প্রার্থী ঘোষনা করেছেন আঃ মুতালিব ও মুফতি মফিজ উদ্দিনকে।

মনোনয়নপ্রত্যাশীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি এখন কয়েকভাগে বিভক্ত। বিএনপির তৃণমূল কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা স্থানীয় প্রার্থীর দাবি জানিয়ে মাঠে আছেন। সাধারণ মানুষ চাটমোহরের প্রার্থী চান। কোন বহিরাগতকে তারা মানতে পারছেন না। বিএনপির একাংশ হাসান জাফির তুহিনের পাশে মাঠে নেমেছেন। 

মাঠে আছেন কে এম আনোয়ারুল ইসলাম, হাসাদুল ইসলাম হীরা ও হাসানুল ইসলাম রাজা। জনপ্রিয়তার দিক থেকে কে এম আনোয়ারুল ইসলাম অনেকটাই এগিয়ে। হাসাদুল ইসলাম হীরা পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। তারও জনপ্রিয়তা রয়েছে। রয়েছে বিশাল কর্মী বাহিনী। হাসানুল ইসলাম রাজার সাথেও বিএনপির একটি অংশ রয়েছে। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরবাসী স্থানীয় প্রার্থীর দাবি তুলেছেন। স্থানীয় প্রার্থীর দাবিতে ব্যানার, ফেস্টুন সাঁটানো হয়েছে। চলছে প্রচারনা।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo