• সমগ্র বাংলা

মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা চালিয়েছে নেতাকর্মীরা।

 এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। মির্জা ফয়সাল আমিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা নেতাকর্মীরা অভিযোগ করেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোটগ্রহণ শেষে গণনা করে দীর্ঘ সময় ফলাফল ঘোষণা না করায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। পরে ভোট কেন্দ্রের সামনে তারা অবস্থান নেয়।

উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আজ শনিবার (১২ জুলাই) দুপুর ২টা থেকে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট গণনা চলাকালে বাইরে নেতাকর্মীরা পছন্দের প্রার্থীকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সন্ধ্যা ৭টার পরও ফলাফল না ঘোষণা করায় নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করেন।

তারা জানান, যারা ভোটের দায়িত্বে ছিলেন, তারা মৌখিকভাবে জানান, ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদে টিএম মাহবুবুর রহমান। তারপরও উদ্দ্যেশ্যমূলকভাবে ফলাফল ঘোষণা না দিয়ে টালবাহানা করছিল। ফলে এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় নেতাকর্মীরা জেলা বিএনপির নেতাদের উদ্দেশে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকে।

তারা আরো জানান, ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি সৈয়দ আলম (ছাতা) ২৪৪ ভোট পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভাপতি পদে আবু হায়াত নুরুন্নবী (চেয়ার) ২৪০ ভোট পান। এতেই জেলা বিএনপির নেতাকর্মীরা ফলাফল আটকে রাখেন। পরে ফলাফল ঘোষণা দিতে রাত ৮টায় কেন্দ্রে আসেন সম্মেলনের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ভোট গণনা অনুযায়ী ফলাফল ঘোষণা দিয়ে নেতারা ফিরে যাওয়ার সময় উপজেলার নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। ফয়সাল আমিন দ্রুত গাড়িতে উঠতে চাইলে তাকে লক্ষ্য করে হামলা চালান। তার প্রাইভেটকার ভাঙচুর করা হয়। অন্য নেতারা তাকে রক্ষা করলেও কমপক্ষে চারজন আহত হয়।

দ্বি-বার্ষিক এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যরা হলেন, সাধারণ সম্পাদক পদে টিএম মাহবুবুর রহমান ও খোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক পদে মুহিব অয়ন চৌধুরী, মোহাম্মদ আলী, সোলেমান আলী, আবুবকর সিদ্দিক, এরফান আলী , মামুন আক্তার সবুর এবং আব্দুল কাদের।

দীর্ঘ আট বছর পর এ উপজেলায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সভপতি পদে সৈয়দ আলম, সাধারণ সম্পাদক পদে এটিএম মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে মুহিব অয়ন চৌধুরী ও মামুন আক্তার সবুর নির্বাচিত হয়।

ফয়সাল আমিনের গাড়ির বহরে থাকা একটি গাড়ির মালিক রাশেদ বলেন, ‘‘আমি ফয়সাল আমিনকে সেইফ করছি। এ সময় তার প্রাইভেটকার ভাঙচুর করা হয়। পরে তিনি দ্রুত অন্য গাড়িতে করে চলে যান।’’

এ ঘটনায় বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘‘নেতারা ফলাফল ঘোষণা দিয়ে বের হচ্ছিলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়। তার গাড়ি ভাঙচুর করা হয়। যারা হামলার সঙ্গে জড়িত তাদের চিহ্ন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’

আর বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় কয়েকজন আহত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo