• সমগ্র বাংলা

একদল যাবে, আরেকদল দখল করবে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে: ভিপি নুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, একদল যাবে এবং আরেকদল এসে দখল করবে, বাংলাদেশে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবেনা।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট হকটাওয়ার চত্বরে আয়োজিত পথসভায় উপস্থিত হয়ে প্রথান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এসময় ভিপি নুর আরো বলেন, রাজধানীর মিটফোর্ডে যেই ব্যক্তিটা খুন হয়েছে তাকে কোন ছাত্র জনতা খুন করেনাই। তাকে চাঁদার জন্য খুন করেছে যুবদলের এক কর্মী। সে ভেবেছে দুয়েকটা খুন করে একটা ভয় সৃষ্টি করতে পারলে জেলে গেলেও যেন তার নামে চাঁদাবাজি চলে। এই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি নব্বই পরবর্তী সময়ে এ দেশের জনগণ দেখেছিল।

নুর আরো বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, যেভাবে বন্দুকের নলের সামনে দাড়িয়ে শেখ হাসিনার মত প্রভাবশালী দৈত্যকে ক্ষমতা থেকে হটিয়েছি, সেভাবে আগামীর বাংলাদেশেও যেন নতুন কোন দৈত্য দানব তৈরি হতে না পারে আমাদের জাগ্রত থাকতে হবে। চাঁদাবাজ দখলবাজ দূর্নীতি দুঃশ্বাসন ও  অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশষে আমাদের রুখে দাড়াতে হবে। অন্যথায় জুলাইয়ের অভ্যত্থানের স্বপ্ন অধরায় থেকে যাবে। 

অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হাসান। বিশেষ অথিতি ছিলেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক, আবু হানিফ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আনিসুল রহমান মুন্না, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কামনুর নাহার ডলি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি (আসন১৪) মনজুর মুরশেদ, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুদল রহমান,গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য প্রাইম কাদের (চকরিয়া পেকুয়া), চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো:দিদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো:আরজু, সাতকানিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহির উদ্দিন নাবিল, ও সাধারণ সম্পাদক আবু বক্কর, সাতকানিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা সংগঠক ছাত্র যুব ও শ্রমিক গণ অধিকার পরিষদ মো: আলমগীর, সহ সাতকানিয়া,লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার নেতাকর্মী'রা।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo