ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দিয়ে আবারও ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৯২৫ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতের ৭৫ বিএসএফ এর সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে। পরে সীমান্ত মেইন পিলার ৯২৫ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বানিয়াটারী নামক স্থান হতে বিজিবির সদস্যরা ১০ জনকে আটক করে। তাদের মধ্যে ৩জন পুরুষ, ৩জন নারী ও ৪ শিশু রয়েছেন।
বিজিবি জানায়, প্রায় ১৫ বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিএসএফ এর হাতে হস্তান্তর করে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।
এ বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পুশইনকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই-বাছাই চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুশইনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...
ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

মন্তব্য (০)