• সমগ্র বাংলা

রংপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর নজিরেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীরা।

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের নজিরেরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে নজিরেরহাট ব্যবসায়ী দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ফারুক হোসেন ফিরোজ বলেন, রাত ১টার দিকে হঠাৎ বাজারের মনিরের লেপ-তোশক ঘর থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।অগ্নিকাণ্ডে বাজারের ছোট-বড় মিলে ৬টি দোকান পুড়ে যায়। অনেকেই আগুন মালামাল সরাতে গিয়ে আরও কয়েকটি দোকানঘর ভাঙচুর করেন। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

তিনি জানান, লিমন ও সুমন মিয়ার কোহলি স্টোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অন্তত ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাকিদের প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

নজিরেরহাট ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মানিক মিয়া জানান, অগ্নিদুর্ঘটনায় বাজারের মুদিদোকান, পান দোকান, হার্ডওয়ার, লেপ-তোশক দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হওয়ায় পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়তে পড়েনি।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার বলেন, খবর পেয়ে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাজারের লেপ-তোশক ঘরের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বাজারে ছড়িয়ে পড়ে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo