• সমগ্র বাংলা

সীমান্তে আবারো পুশইন, দুই পরিবারের ৬ সদস্যকে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশী পুশ করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। আজ শনিবার ভোরে তাদেরকে আটক করে পীরগঞ্জ থানায় তুলে দিয়েছেন তারা।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের কর্মকর্তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের বৈরচুনা বিওপি দায়িত্বপূর্ণ এলকার মধ্যে সীমান্ত পিলার ৩৩৬/৬-এস বিএসএফ বাহিনী ৬ জনকে আজ ভোরে বাংলাদেশে পুশ করেছে। এদের মধ্য ২জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। পরে তাদেরকে আটক করা হয়েছে। একটকুতরা দুইটি পরিবারের সদস্য।  

আটককৃতদের মধ্যে সজীব হোসেন (৩০) নড়াইলের কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হাবিবুরের বৌমা স্ত্রী খাদিজা খাতুন (২৮) ৮ বছর বয়সি নাতি ইয়ানুর ইসলাম, ১ বছর বয়সি নাতনি সাদিয়া খাতুন এবং একই এলাকার সাতবাড়ীয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) মেয়ে কহিনুর বেগম (২৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানিয়েছে, কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের মুম্বাই গিয়েছিল তারা।

আটকের পর আত্বীয় স্বজনসহ বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই শেষে  তাদেরকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আজ বিএসএফের সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন বিজিবির সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৫

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

  • company_logo