• সমগ্র বাংলা

পলাতক আসামী চাকমা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের বাসিন্দা, ১ডজনের বেশি মামলা আসামি চাকমা জাহাঙ্গীর বুধবার (২ জুলাই) ভোর রাতে খুন হয়েছে। মাদক, বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারার দ্বন্ধে প্রতিপক্ষের হাতে খুন হয়ে থাকতে পারে ধারণা স্থানীয়দের।

পুলিশ সূত্রে জানা যায়, চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ ডজনেরও বেশি মামলা রয়েছে।  

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নিকট দায়ের করা এলাকাবাসির অভিযোগ থেকে জানানো হয়, যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদবাজির সংঘবদ্ধ একটি গ্যাং চালাতো চাকমা জাহাঙ্গীর। এদের অপরাধমূলক কর্মকান্ডের দরুন টাঙ্গাইল ও জামালপুরের যমুনা নদী তীরের জনপদ অশান্ত হয়ে উঠে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে চাকমা জাহাঙ্গীর অজ্ঞাত স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসে। সেখান থেকে নলিন বাজারের ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। কুপিয়ে মারাত্মক জখম করে। মরনাপন্ন অবস্থায় প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। 

হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিলো, লোকমুখে শুনেছি তার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে।

গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বহু মামলার আসামী সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিলো না পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে রয়েছে। দুপুর ১-২টা পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৫

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

  • company_logo