• সমগ্র বাংলা

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে ভ্যানচালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক  ধর্ষক নিহত হয়েছেন।গত রাত ১২ দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া  গ্রামে ঘটনা ঘটে।

স্থানীরা সুত্রে জানা যায়,   শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া ও একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।পরে পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় এজাহার দাখিল করে।

শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মো বুলবুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

  • company_logo