• সমগ্র বাংলা

চাটমোহরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ  অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

শনিবার (২৮  জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (২৮ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাটমোহর উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে চার ঘন্টা ধরে অভিযান পরিচালনা করে ৪ শত পিচ চায়না দুয়ারি জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

 এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। 

মন্তব্য (০)





image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

  • company_logo