• সমগ্র বাংলা

ফরিদপুরে পদ্মায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ধলারমোড়ে পদ্মায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষের ইলক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্র আব্দুল্লাহ মারুফ (২০) ও রিজায়ে রাব্বি তামীম (২০)। 

এদের মধ্যে তামীমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ায়। পিতার নাম শওকত হোসেন। আর মারুফের বাড়ি নোয়াখালী জেলার উত্তর শরীফপুর গ্রামে। পিতার নাম মোজাম্মেল হোসেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নেছার মাহমুদ জানান, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে তারা পানিতে ২ শিক্ষার্থীর ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হন। বিকাল ৫টা ২০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন জানান , ওরা ছয়-সাতজন বন্ধু মিলে সেখানে দুপুরে গোসল করতে নেমেছিলো। এসময় মারুফ ও আরেকজন ভেসে যায়। তাদের বাঁচাতে তামীম এগিয়ে গেলে মারুফ ও সে স্রোতের তোড়ে ডুবে যায়। তাদের মৃতদেহ ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে। 

ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান জানান, নিহতদের পরিবারের সদস্যরা আসার পর তাদের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে। 

মন্তব্য (০)





image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

  • company_logo