ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা উন্নয়ন বিষয়ে লালমনিরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসকারি সংস্থা ‘‘ফিডা’’ এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় " সোচ্চার প্রকল্পের আওতায় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার, নেদারল্যান্ডস দূতাবাস মিশনের উপ-প্রধান এবং উন্নয়ন সহযোগিতার প্রধান মি. থিজস ওউডস্ট্রা, আর্থিক উপদেষ্টা (উত্তরসূরী জ্যাসপার) মি. বার্ট এলসিং, লিঙ্গ ও নাগরিক সমাজ, বাংলাদেশের সিনিয়র পলিসি উপদেষ্টা মুশফিক জামান সাতিয়ার, ফিডা’র নির্বাহী পরিচালক ফিরোজা বেগম প্রমুখ।
এ ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত জেলা সমাজ সেবা অদিপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালম সিকদার, উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এস এম মনোওয়ারুল ইসলাম, এ্যাড. আঞ্জুমান আরা শাপলা।
সভায় নারী অধিকার, ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নারী নেত্রী, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

মন্তব্য (০)