• সমগ্র বাংলা

বোচাগঞ্জে নিখোজ ঔষধ ব্যবসায়ী যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে নিখোজ ঔষধ ব্যবসায়ী যুবকের ২ দিন পর পচন ধরা অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। আজ বুধবার বাড়ীর কাছের একটি পুকুরে লাশ ভাসছিল তার। সোমবার থেকে নিখোজ ছিল ওই যুবক। তার পরিচয় পাওয়া গেছে।

সাধক চন্দ্র রায় (২৪) বোচাগঞ্জের ঈশানিয়া ইউনিয়নের রন্টি গ্রামের মনোজ চন্দ্র রায়ের ছেলে।

বোচাগঞ্জ থানার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, বোচাগঞ্জের ঈশানিয়া ইউনিয়নের রন্টি গ্রামে বুলু চেয়ারম্যানের পুকুরে ভাসমান অবস্হায় 

প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে একজন যুবকের লাশ উদ্ধার করা হয়। 

থানার উপ পরিদর্শক প্রদীপ রায় জানান, অনুসন্ধ্যানে লাশের পরিচয় জানতে পেরেছেন তারা। সাধক চন্দ্র রায় কাহারোল উপজেলার জয়নন্দ বাজারে ঔষধের দোকান ব্যবসায়ী। সোমবার থেকে নিখোজ ছিল সে। বাড়ীর কাছাকাছি বুলু চেয়ারম্যানের পুকুরে ভাসছিল তার পচন ধরা অর্ধ গলিত লাশ। সুরতহাল রিপোর্ট তৈরির সময় তার মাথায় আঘাতের ক্ষত চিহ্ন দেখা গেছে। মৃত্যুর পেছনের কারন বের করতে তদন্ত চালাচ্ছেন সিআইডি পুলিশসহ তারা।

মন্তব্য (০)





image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

১

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

  • company_logo