• সমগ্র বাংলা

মিরসরাইতে বারইয়ারহাট বাজারে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইতে বারইয়ারহাট বাজারে আন্ডারপাস নির্মানের দাবিতে বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটি ও সর্বস্তরের জনসাধারণের মানববন্ধন। 

সোমবার সকাল সাড়ে দশটার দিকে বারইয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত ফ্লাইওভারের পূর্ব পাশে আন্ডারপাস নির্মানের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিকের সভাপতিত্বে জাহিদুল হোসেন বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার. সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, আনোয়ার হোসাইন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল ও বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী ফারুক সহ বিভিন্ন রাজনৈতিক দল বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে বক্তারা জানান শিশু-কিশোর ও বয়স্ক লোকেরা ফ্লাইওভার ব্যবহার করা সম্ভব নয়। তাই তাদের চলাচলের কথা চিন্তা করে আন্ডারপাস নির্মাণ না হওয়া পর্যন্ত ট্রাফিক পুলিশের মাধ্যমে জেব্রা ক্রসিং এর মাধ্যমে মানুষ পারাপারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। লিখিত অভিযোগের মাধ্যমে সড়কের জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়। 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo