• সমগ্র বাংলা

পাবর্তীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালক, ট্রেনের চাকায় কাটায় যাত্রী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরেঅটোভ্যানের ব্যাটারি চার্জের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন চালক, ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে চাকায় কাটা পড়ে একজন যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার পৃথক ওই প্রাণহানির ঘটনা ঘটে।

পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর নামক লোকাল ট্রেনের ছাদে ভ্রমন করার সময় দুপুর সাড়ে ১২টার দিকে পাবর্তীপুর জংশনে প্রবেশের সময় পরিত্যক্ত পানির পাইপ লাইনে ধাক্কা লেগে একজন যাত্রী নিচে পড়ে ওই ট্রেনের চাকায় কাটা পড়ে নিহত হয়েছে। 

নিহত যাত্রীর নাম সাগর (১৮ সে গাইবান্ধার সুন্দরগঞ্জের মনিরামের বাসিন্দা হাসানুর রহমানের ছেলে।

ট্রেনের ছাদে চড়ে সে চিরিরবন্দরে আত্বীয়ের বাড়ীতে যাওয়া সময় দুর্ঘটনার শিকার হয়েছে।

এদিকে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর উজ্জল কুমার মিত্র জানিয়েছেন, লক্ষ্মী হোসেনপুরে নিজের বাড়ীতে অটোভ্যানের ব্যাটারি চার্জে দেওয়ার সময় ভোর সাড়ে ৫টার দিকে তাতে বিদ্যুৎস্পৃস্টে প্রাণ হারিয়েছে ভ্যান চালক মামুন মিয়া।

মামুন মিয়া (৩৮) লক্ষ্মী হোসেনপুরের ওয়াকিল উদ্দিনের ছেলে।

মন্তব্য (০)





image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

২

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৩

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৪

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

  • company_logo