• সমগ্র বাংলা

পাবনায় আ.লীগ নেতার মদের ব্যবসা বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের ব্যবস্যা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় ছাত্রদলকর্মী রনি মণ্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা টেকনিক্যাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-পাবনা মহাসড়ক ঘুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান গ্রহণ করেন।

এসময় নেতাকর্মীরা ‌‘প্রলয় চাকীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মধ্য শহরের মদের দোকান, আর না আর না’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও,’ ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বক্তারা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী বৈষম্যবিরোধী ছাত্র হত্যায় সরাসরি অংশ নিয়েছে এবং ছাত্র হত্যা মামলার আসামি। পাবনা জেলা আওয়ামী লীগের প্রধান অর্থনৈতিক যোগানদাতা ছিলেন এই প্রলয় চাকী। ৫ আগস্ট পরেও এই প্রলয় চাকীর মদের ব্যবস্যা চলছে। পাবনার মধ্য শহরের এই মধ্যের মদের ব্যবসার কারণে অনেকেই মাদকাসক্ত হচ্ছেন। আশপাশের ৩-৪টা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দিনরাত সেখানে মাদকসেবীর আড্ডা দেন। অনতিবিলম্বে তার মদের ব্যবসা বন্ধ করে তাকে গ্রেফতার করতে হবে।’

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খানের বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, সাজ্জাদ হোসেন স্বপন, সালাউদ্দিন চাদু, পাভেল হাসান ডন, মাসুদ রানা বিপ্লব, মীর সানজিদ প্রান্ত, বরকতুল্লাহ, মিরাজ আহমেদ, রতন মেম্বর প্রমুখ।

মন্তব্য (০)





image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৩

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

  • company_logo