• সমগ্র বাংলা

রংপুরে জাপা ও এনসিপির পাল্টাপাল্টি থানায় মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো:  রংপুরে পাল্টাপাল্টি অভিযোগে মামলা।সুত্র বলছে হামলার ,ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টি ও এনসিপির দায়ের করা পরস্পর বিরোধী দুটি মামলাই রেকর্ডভুক্ত করেছে পুলিশ।

সোমবার(২জুন)সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো.শুকুর আলী।তিনি বলেন মামলা দুইটি তদন্ত করা হচ্ছে।

রোববার (১ জুন) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায়। এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি এবং শনিবার রাতে এনসিপির পক্ষ থেকে পৃথক দুটি এজাহার দায়ের করা হয়, তবে তখন তা রেকর্ডভুক্ত করা হয়নি।

গতবৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় সাবেক সেনা প্রধান ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের ‘স্কাইভিউ’ বাসভবনে হামলার ঘটনা ঘটে।বতমান জাতীয় পাটির চেয়ারম্যান জি এম কাদের ঘটনার সময় বাড়িতেই অবস্থান করছিলেন।সে সময়  হামলাকারীরা জানালার গ্লাস ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

জাতীয় পার্টির অভিযোগ,এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলায় জড়িত। অন্যদিকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা জি এম কাদেরের রংপুর সফরের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল, যেখানে জাতীয় পার্টির লোকজনই তাদের ওপর হামলা চালায়।

হামলার ঘটনায় শুক্রবার (৩০ মে) রাতে জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী কোতয়ালি থানায় জাতীয় পার্টির পক্ষ থেকে এজাহার দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপি নেতা নাহিদ হাসান খন্দকারসহ ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, শনিবার রাতে এনসিপির পক্ষ থেকে দলটির রংপুর অঞ্চলের সংগঠক আলমগীর রহমান নয়ন একটি অভিযোগ দায়ের করেন।এতে জি এম কাদের, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়।এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়।

জাতীয়পাটির করা মামলার বাদী জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী অভিযোগ করেন, শুক্রবার (২৯ মে) জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ঢাকা থেকে রংপুরে আসেন। তিনি নগরীর সেনপাড়ায় তার পৈতৃক বাস ভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।তিনি ও দলের চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে তার বাসভবনে ছিলেন।রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত কয়েকজনের নেতৃত্বে সন্ত্রাসীরা জিএম কাদেরের পৈতৃক নিবাস স্কাইভিউতে কাটা রাইফেল, ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা জিএম কাদের যে কক্ষে ছিলেন সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলেন। জিএম কাদেরকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় বাস ভবনের সামনে থাকা মোটরসাইকেলে গান পাউডার ছিটিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আলমগীর রহমান নয়ন মামলার অভিযোগে বলেন, ‘জাতীয় পার্টির অপতৎপরতা রুখে দাঁড়াও ও মামলার আসামি ফ্যাসিস্টের দোসর জিএম কাদেরকে গ্রেপ্তার করো’ দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তা মোড়ের দিকে যাবার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায়। এ সময় তাদের চারজন নেতাকর্মী আহত হন।এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান বলেন, জাতীয় পার্টি ও এনসিপি নেতার দায়ের করা দুটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।মামলাগুলো কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত ওসি) তদন্ত করছেন।

মন্তব্য (০)





image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৩

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

  • company_logo