• সমগ্র বাংলা

রাণীনগরে আইডিয়েল একাডেমির মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আইডিয়েল একাডেমির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে রাণীনগর মহিলা কলেজ সংলগ্ন আইডিয়েল একাডেমীর অস্থায়ী ভবনে আইডিয়েল একাডেমী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন মহিলা কলেজের শিক্ষক সিরাজুল ইসলাম, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এসপিও আবুল কালাম আজাদ, উপজেলা বিআরডিবির সভাপতি সরফরাজ খাঁন, আইডিয়েল একাডেমী ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সুধীমহলের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণিপেশার সচেতন ব্যক্তিরা।

এসময় বক্তারা বলেন উপজেলা সদরে ১৯৩৭ সালে ও ১৯৭৭সালে ২টি হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা, সরকারি ভর্তি বিধি ও কালের বিবর্তনে বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে এই এলাকার অভিভাবক, শিক্ষার্থীরা অসহায় হয়ে সদরের বাহিরে পার্শ্ববতি দূরের বিদ্যালয়গুলোতে সন্তানদের নিয়ে ছুটছেন। এমতাবস্থায় বিভিন্ন মহলের সুধীজন ও অভিভাবকদের দাবীর ভিত্তিতে আইডিয়েল একাডেমী চলতি বছর থেকে পথচলা শুরু করেছে। দ্রুত নিজস্ব একটি ভবনে একাডেমির পাঠদান কার্যক্রম কিভাবে শুরু করা যায়, কোন পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৩

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

  • company_logo