ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের মন্ডলপাড়া বড়াল নদীর পাড় থেকে পাঁচ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল সাতটার দিকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি হলো গুনাইগাছা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলের ৫ মাস বয়সি মেয়ে সোহাগী মন্ডল। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত সোহাগের পিতা কমল মন্ডল সিএনআইকে জানান, সকাল ছয়টার দিকে তার স্ত্রী শ্রাবন্তী মন্ডল শিশু সোহাগীকে বিছানায় ঘুমিয়ে রেখে বাইরে খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে তার বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের পাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। কমল মন্ডল দাবি করেন তার মেয়েকে ঘরে থেকে কেউ নিয়ে গিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম সিএনআইকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক তদন্ত কাজ শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...
বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...
পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...
কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

মন্তব্য (০)