• সমগ্র বাংলা

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। সকালে র‍্যালী এবং আলোচনাসভার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম। কর্মসূচি চলবে ৩রা জুন পর্যন্ত। 

র‍্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তে আয়োজিত আলোচনাসভায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা শাহ মোহাম্মদ শরিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক এ. টি. এম নাজমুল হুদা, জেলা শিক্ষা স্বাস্হ্য কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সার্বিক তত্ববধান করেন তৌহিদুল ইসলাম।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্হাপনায় এবং জনস্বাস্হ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজন সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে, প্রথম দিনে ২৮ মে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহনে জেলা এবং উপজেলা পর্যায়ে র‍্যালী এবং আলোচনাসভা। ২৯ মে পুষ্টিখাতে সরকারের গৃহীত কার্যক্রম অর্জন চ্যালেঞ্জ মোকাবেলার উপায় ও পুষ্টব বিষয়ক আলোচনাসভা এবং শিশুদের পুষ্টি বিষয়ক চিত্রাংখন প্রতিযোগিতা, ৩০মে ইসলামী ফাউন্ডেশনন ও স্হানীড প্রশাসনের সহযোগিতায় মসজিদে আগত মুসল্লীদের বয়ানে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য পুষ্টিবার্তা প্রচার এবং জেলা পর্যায়ে কমপক্ষে ৩টি এতিমখানা লিল্লাহ বোডিংয়ে পুষ্টিবার্তা প্রচারসহ পুষ্টিকর খাদ্য বিতরন। ৩১ মে মাঠ পর্যায়ে আগত রোগী ও স্বজনদের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য প্রচার,  সদর হাসপাতালে পুষ্টি বিষয়ক কাউন্সিলিং, জেলা পর্যায়ে একটি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ছাত্রছাত্রীদের সমাবেশের আয়োজন এবং পুষ্টিবার্তা পৌছানো, খাদ্য ও পুষ্টি বিষয়ক রচনা প্রতিযোগিতা, ১লা জুন মা সমাবেশ গর্ভবত মা শিশুর খাদ্য ও পুষ্টি চাহিদা পুরনে সঠিক উপায় সম্পর্কে অবহিত করা, ২রা জুন সরকারি বেসরকারিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিসহ প্রবীনদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনাসভা এবং প্রবীন ব্যক্তিদের স্বাস্হ্য পরীক্ষা করা। সমাপ্তির ৭ম দিনে জেলা পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাংকন পুষ্টি বিষযক কুইজ প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি।

মন্তব্য (০)





image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৩

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

  • company_logo