• সমগ্র বাংলা

গোপালপুরে বেপরোয়া গতি মটরসাইকেল নিহত স্কুল ছাত্র

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাকের পেছনে বেপোরোয়া গতি চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় চালক রিয়াদ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় তার পেছনে বসা সহপাঠি তুহিন হোসেনকে মুমূর্ষাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ আলমনগর ইউনিয়নের নবগ্রাম নদীর ওপার সুরুজ্জামালের ছোট ছেলে। আহত তুহিন নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তারা দু’জনেই নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

জানা যায়, তারা দুই বন্ধু এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে বাইক চালক রিয়াদের মাথার মস্তক বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বন্ধু তুহিন বাইকের পেছন থেকে ছিটকে পড়ে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গোপালপুর থানার ওসি (তদন্ত) মো. মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

মন্তব্য (০)





image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৩

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

  • company_logo