ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে গ্রামবাসীর বাধায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ, বাংলাদেশিদের ছয়টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। হাত-পা বেঁধে যুবককে সীমান্তে ফেলে রাখা হয়েছে ।
সোমবার দুপুরে পাটগ্রাম সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলার রহমানপুরের জিমনাল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিকেলে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা বাঁধা দিলে পিছু হটে বিএসএফ। এ ঘটনার সময় মোবাইল ফোনে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি গ্রামবাসীদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটির এক জওয়ান। পুশ ইনে ব্যর্থ হয়ে ওই যুবককে পরে হাত-পা বেঁধে কাঁটাতারের এপাড়ে ভারতীয় অংশে রেখে চলে যায় তারা।
স্থানীয়দের অভিযোগ, পুশ ইনে বাঁধা পেয়ে ফিরে যাওয়ার সময় মাঠ থেকে বাংলাদেশিদের ছয়টি গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীরা।
এ ঘটনার পর সীমান্তে সতর্ক অবস্থানের পাশাপাশি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চালাচ্ছে বিজিবি।
মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

মন্তব্য (০)