• সমগ্র বাংলা

চাটমোহরে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

সভায় উপজেলায় অব্যাহত গরু চুরি, মাদক, ইভটিজিং, পৌর শহরে যানজট নিরসন, ঈদের পশুর হাটে অতিরিক্ত টোল আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় গরু চুরি রোধে সকল ইউনিয়নে বিশেষ কমিটির গঠন করে পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে পুলিশি টহল জোরদার করারও কথা বলা হয়। 

সভায় বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আলী আহমদ, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল আলিম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, পাবনা জেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি আজগার আলী, ইসলামী খেলাফত আন্দোলনের চাটমোহর উপজেলা সভাপতি মুফতি মফিজ উদ্দিন প্রমুখ।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo