• সমগ্র বাংলা

চাটমোহরে ১৪ হাজার মেট্রিকটন পেঁয়াজ উৎপাদন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এ বছর প্রায় চৌদ্দ হাজার দুই শত মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। বপন মৌসুমে বীজ কন্দ পেঁয়াজের দাম বেশি দাম থাকায় উৎপাদন খরচ বেশি পরায় কন্দ পেঁয়াজ চাষীরা খুব একটা লাভ করতে না পারলেও চারা পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদনকারী কৃষকেরা লাভবান হয়েছেন।   

চাটমোহর কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে চাটমোহরে এক হাজার দশ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হয়েছে এক হাজার একশ হেক্টর। লক্ষমাত্রার চেয়ে ৯০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ বেশি হয়েছে। এ বছর ৫০০ হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ ও ৬০০ হেক্টর জমিতে চারা পেঁয়াজ চাষ হয়েছে। হেক্টর প্রতি কন্দ পেঁয়াজের ফলন হয়েছে ১২.৮ মেট্রিক টন এবং চারা পেঁয়াজের ফলন হয়েছে ১৩ মেট্রিক টন। অল্প কিছু জমিতে বীজ উৎপাদনকারী কৃষকেরা পেঁয়াজের বীজ উৎপাদন করেছেন।

পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদন কারী সফল কৃষক কাটেঙ্গা গ্রামের হায়দার আলী জানান, গত প্রায় একুশ বছর যাবৎ পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদন করে আসছেন তিনি। চলতি মৌসুমে বীজ সংগ্রহের লক্ষে তিনি প্রায় পৌনে তিন বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। এতে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ বিশ হাজার টাকা। মালচিং পদ্ধতিতে পেঁয়াজ চাষের সাথে সাথী ফসল হিসেবে পটল চাষ করেছেন। পৌনে তিন বিঘা জমিতে ফুলের মাধ্যমে তিনি প্রায় দুইশ কেজি পেঁয়াজ বীজ উৎপাদন করেছেন। মোকামে বর্তমান প্রতি কেজি পেঁয়াজ বীজের দাম প্রায় তিন হাজার টাকা। সে হিসেবে হায়দার আলীর উৎপাদিত দুইশ কেজি বীজের দাম প্রায় ছয় লাখ টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী তার লাভ প্রায় তিন লাখ আশি হাজার টাকা। সাধারণত বপন মৌসুমে দাম বাড়ে। দাম বাড়লে বাড়বে তার লাভের পরিমানও। পেঁয়াজ বীজ সংগ্রহের পর গত কিছু দিনে তার পটল গাছ গুলোও মাচায় উঠে গেছে। এখন সপ্তাহে ১ থেকে ২ মন পটল পেলেও খুব শীঘ্রই তার পটল উৎপাদন বাড়বে এবং এ জমিটি থেকে তিনি আরো অনেক বেশি লাভ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।  

হায়দার আলী আরো জানান, এ বছর চার বিঘা জমিতে চারা পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। চার বিঘায় চারা পেঁয়াজ চাষে তার খরচ হয়েছে দুই লাখ দশ হাজার টাকা।  বিঘা প্রতি ফলন পেয়েছেন ৬০ মন। বর্তমান বাজারে প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে এক হাজার ছয়শ টাকা থেকে এক হাজার আটশ টাকায়। হায়দার আলীর উৎপাদিত দুইশ চল্লিশ মন পেঁয়াজের বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। এ ক্ষেত্রে তার লাভ হচ্ছে প্রায় এক লাখ নব্বই হাজার টাকা। যত্নের উপর ফলন ও লাভ ক্ষতি নির্ভর করে।

কিছু পেঁয়াজ চাষী হতাশা প্রকাশ করে জানান, বপন মৌসুমে কন্দ পেঁয়াজের প্রতি মন বীজের দাম উঠেছিল প্রায় নয় হাজার টাকায়। চারা পেঁয়াজ উৎপাদনের প্রতি কেজি দানা বীজের দাম উঠেছিল মান ভেদে সাড়ে চার হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত। যারা ভাল যত্ন নিতে পারেননি তাদের লোকসান হয়েছে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, পেঁয়াজ চাষ সম্প্রসারণে আমরা কাজ করছি। চাটমোহরে সাধারণত তাহেরপুরী, কলস নগর এবং হাইব্রিড কিং জাতের পেয়াজ চাষ হয়ে থাকে। চলতি মৌসুমের আবহাওয়া পেঁয়াজ চাষের অনুকূলে থাকায় পেঁয়াজের গড় ফলন ভাল হয়েছে। যথাযথ ভাবে সংরক্ষণ করতে পারলে পেঁয়াজ চাষীরা লাভবান হবেন বলে জানান তিনি।  

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo