• সমগ্র বাংলা

মিরসরাইতে যুবকদের ঘুমিয়ে স্বপ্ন না দেখে জাগ্রত হয়ে স্বপ্নকে বাস্তবায়নের আহ্বান জেলা প্রশাসকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের মিরসরাইতে যুবকদের ঘুমিয়ে স্বপ্ন না দেখে জাগ্রত হয়ে স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করার আহ্বান জেলা প্রশাসক ফরিদা খানমের। সোমবার (২৬ মে) দুপুর ১২টায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ‘যুব কর্ণার-২’-এর শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম প্রমুখ। 

যুব উদ্যােক্তাদের অনুষ্ঠান শেষে মিরসরাই থানা সংলগ্ন অছি মিয়া ব্রীজ এবং মিরসরাই ট্রাফিক পুলিশ বক্সেরও উদ্বোধন করেন। পরে মিরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম দু:স্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণও বিতরণ করা হয়। অনুষ্ঠানে "মিরসরাই: সমৃদ্ধির অগ্রযাত্রা" নামক একটি প্রামাণ্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। 

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo