• সমগ্র বাংলা

নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের নবাবগঞ্জে আজ সোমবার দুপুরের দিকে ফসলি জমির মাঠ থেকে একজন আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।  লাশের একটি হাত এবং কানসহ শরিরের কিছু অংশ শেয়ালে খেয়ে ফেলেছে।

আদিবাসী যুবকের নাম শুভ সরেন (২৪) সে একই উপজেলার মালদহ গীর্জাপাড়ার গনেশ সরেনের ছেলে।

নবাবগঞ্জ থানার উপ পরিদর্শন মাহমুদুর রহমান জানান, ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামের মাঝামাঝি একটি ইটভাটার পাশের জমির পানিতে শুভ সরেনের লাশ উপুড় অবস্হায় পড়েছিল। লাশের একটি এবং একটি কান শেয়ালে খেয়ে ফেলেছে। মাথাসহ কয়েকটি স্হানে শেয়ালের কামড়ের ক্ষত রয়েছে। লাশের আশপাশে শেয়ালের পায়ের চিহ্ন দেখতে পেয়েছেন তারা।

পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, বাজারে কেনাকাটার কথা বলে গতকাল রবিবার বিকালে বাড়ী থেকে বের হয়ে রাতে ঘরে ফিরেনি শুভ সরেন। কিছু অংশ শেয়ালে খাওয়া তার লাশ পাওয়া গেছে। মৃত্যুর কারন নির্নয়ে ময়না তদন্তের জন্য দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে লাশ প্রেরন করেছেন তারা।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo