• সমগ্র বাংলা

দোহারে পদ্মায় বজ্রপাতে এক জেলে নিখোঁজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পদ্মা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে গাজী নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোনাতলী গ্রামের জিয়াবউদ্দিনের ছেলে। এ ঘটনায় আয়ুব নামে আরেক জেলে আহত হয়েছেন। তারা দীর্ঘদিন ধরে দোহারের পদ্মা নদীতে মাছ শিকার করে মৈনটঘাটে বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ শিকারের সময় জেলেদের নৌকায় বজ্রপাত আঘাত হানে। এ সময় গাজী নামের এক জেলে নিখোঁজ ও আইয়ুব নামের এক জেলে আহত হয়।

এ ঘটনায় নৌ পুলিশের সহায়তায় দোহার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল এসে নিখোঁজ জেলেকে উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, খবর পাওয়ার পর পরই নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে উদ্ধারে কাজে করে যাচ্ছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo