• সমগ্র বাংলা

পাবনায় নদী থেকে ভাসমান অবস্থায় তরুণের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ নদীতে ভাসছিল ইতুল হোসেন (১৮) নামের এক তরুণের মরদেহ। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৪ মে) রাত নয়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকার গুমানী নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৩ মে) রাত থেকে নিখোঁজ ছিল ইতুল। সে মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে ইতুল।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দশটার দিকে দু'জন অজ্ঞাত যুবক একটি মোটরসাইকেলে ইতুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করলে পরিবার নিশ্চিত করে এটি ইতুলের লাশ। এ সময় ইতুলের হাত এবং পা বাধা ছিল একই সঙ্গে নাক এবং মুখে রক্তাক্ত জখম ছিল।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কি কারনে ইতুলকে হত্যা করেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধারের পর আগামীকাল রোববার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo