• সমগ্র বাংলা

পাবনায় চার দফা দাবিতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

বৃহস্পতিবার (২২ মে) সকালে সমিতির জেলার শাখার আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চার দফা তুলে ধরে ঔষধ ব্যবসায়ীরা বলেন, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। এই চারটি দাবি মানা না হলে জেলা শহরের সকল ঔষধের দোকান ধর্মঘট ও হরতাল কর্মসূচির হুঁশিয়ারী দেন বক্তারা। 

মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলার শাখার সভাপতি এফএম হুমায়ুন কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ- সভাপতি তারেক ইবনে আনসার। 

 

 

মন্তব্য (০)





image

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

১

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

image

পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, ...

২

‎পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...

image

সরিষাবাড়ীতে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...

image

জামালপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভেকু দিয়ে মাটি কেটে জমি দ...

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...

image

দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

  • company_logo