• সমগ্র বাংলা

পঞ্চগড় সীমান্ত থেকে পুশইন করা নারী-শিশু সহ আটক ১১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকা থেকে ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশইন করা নারী-শিশু সহ ১১ জনকে আটক করেছে বিজিবি।আটককৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ফাইজান শেখ (১০), নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া (৩৫) ও খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া (৭০)।

শনিবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধীনায়ক রিয়াদ মুর্শেদ। এর আগে শুক্রবার (১৬ মে) গভির রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত তাদের বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকায় পুশইন করা হয়। জানা গেছে আটক সবাই বাংলাদেশী নাগরিক।

বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ১১ জনকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করে। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে অবগত করলে বিজিবি সদস্যরা তাদের আট করে। এসময় তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবা বাদ করা হলে তারা জানান, দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করে আসছিলেন। গত ২ মে ভারতীয় পুলিশ তাদেরকে ভারতের বোম্বে থেকে আটক করে। ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাযতে রেখে বিমান যোগে বাংলাদেশী মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমান বন্দরে পৌঁছে দেয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড়ে পুশইন করে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় বোদা থানায় হস্তান্তর করা সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে নীলফামারী-৫৬ বিজিবির ভারপ্রাপ্ত অধীনায়ক রিয়াদ মুর্শেদ বলেন, সীমান্ত রক্ষায় তৎপর রয়েছে বিজিবি। অনুপ্রবেশ ও সকল অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo