• সমগ্র বাংলা

হাকিমপুর সীমান্তে ড্রোন উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরের ঘাসুড়িয়া সীমান্তে ধানখেত থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। তবে গত দুদিনও ড্রোনটির কেউ মালিকানা দাবি করেনি। ধারনা করা হচ্ছে ভারতীয় এলাকা থেকে ড্রোনটি সীমান্ত পেরিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশী এলাকায় পতিত হয়েছে। ড্রোনটি পুলিশের হেফাজতে রয়েছে।

জানা গেছে, গতকাল ১৪ মে বুধবার  সীমান্ত সংলগ্ন জমিতে ধান কাটার কাজ করছিলো ঘাসুড়িয়া আদিবাসী নাগরিক প্রফুল্ল টপ্পোসহ কিছু শ্রমিক।  এসময় খেতের মাঝখানে কালো রঙের চকচকে ড্রোনটি অচল অবস্হায় পড়ে থাকতে দেখতে পায় তারা। কাজ শেষে ড্রোনটি সঙ্গে নিয়ে বাড়ী ফিরে প্রফুল্ল টপ্পো।স্হানীয় খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, ‘সীমান্তের মেইন ২৮৭/ পিলার ২১ নম্বর সাব পিলার ঘেষা ঘাসুড়িয়া গ্রামের মিরাজুল ইসলামের জমিতে এককদল শ্রমিক ধান কাটছিলেন। এসময় ড্রোনটি শ্রমিকদের নজরে আসে। বাড়ীতে নিয়ে যাওয়ার পর স্থানীয়রা মংলা বিজিবি ক্যাম্প এবং থানায় খবর দেন তার।

হাকিমপুর থানার ইনচার্জ এস এম জাহাঙ্গীর আলম জানান,  ঘাসুড়িয়া সীমান্ত থেকে প্রায় ৪শত গজ দুরে বাংলাদেশ অভ্যন্তরে ড্রোনটি পেয়েছিল কৃষি শ্রমিকরা। খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে ড্রোন ক্যামেরাটি জব্দ করেছেন তারা। এতে ৫টি ক্যামেরার লেন্স যুক্ত রয়েছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও কেউ ড্রোনটির মালিকানা দাবি করেনি। অন্যদিকে ড্রোনটিতে কোন ভিডিও ফুটেজ ছবি রয়েছে না কিনা? তা পরীক্ষা নিরিক্ষা করে দেখেননি তারা। তবে তথ্য উৎঘাটনের চেষ্টা চালাবেন তারা।

ড্রোনটি চোরাচালানী অপরাধি চক্র মনিটরিংয়ের কাজে ব্যবহার করতো নাকি সীমান্ত পর্যবেক্ষনে বিএসএফ বাহিনী নজরদারি চালাতো, তাই নিয়ে জল্পনা কল্পনা চলছে। 

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo