• সমগ্র বাংলা

চাটমোহরে সিএনজির ধাক্কায় নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আজিমুদ্দিন মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামের মৃত হারান মোল্লার ছেলে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে চাটমোহর পৌরসভার মধ্যশালিখা মহল্লায়।

স্থানীয় মুসল্লীরা জানান, মধ্য শালিখা জামে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে মহাসড়ক পার হচ্ছিল আজিমুদ্দিন। এসময় ভাঙ্গুড়া থেকে চাটমোহরগামী সিএনজির সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পরেন তিনি। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথেই বিকাল সাড়ে তিনটার দিকে তিনি মারা যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo