• সমগ্র বাংলা

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক  চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামে ছোট্ট একটা বাজারে চায়ের দোকানে প্রতিদিন কলা বিস্কুট খান বাবুল শেখ। ঘটনার রাতে তিনি আর কলা বিস্কুট খাননি। না খেয়ে দোকান থেকে বের হয়ে অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দূর্বৃত্তরা তার ওপর হামলা করে।

এ সময় বাবুল শেখকে তারা চাপাতি দিয়ে মুখে একাধিক কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়।বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কে বা কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওসি আরো জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দু'টি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo